মহিলা আওয়ামী লীগ মানুষের আস্থার সংগঠনে পরিণত-এমপি শাহীন চাকলাদার
-
Reporter Name - Update Time : ০৫:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- ১৩১ Time View

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা)
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, মহিলা আওয়ামী লীগ আজ সকল মানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। ক্ষমতার রাজনীতি নয় বরং সেবার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে মহিলা আওয়ামী লীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এদেশের সকল নারীদের আদর্শ ও বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পিছনে নারীদেরও অবদান রয়েছে। গত শুক্রবার (১২ মে) সন্ধ্যায় কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরপরই সরকারি চাকরিতে নারীদের জন্য ১০ শতাংশ কোটা রাখা সহ নানা উদ্যোগ নিয়েছিলেন। বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করার পাশাপাশি সংবিধানে নারীর অধিকার এবং নারী নেতৃত্বের সুযোগ করে দেওয়ার জন্য সংসদে মহিলাদের আসন সংরক্ষণ করেছিলেন। আইনি সহায়তা সেবা চালু করেছিলেন যাতে নারীরা বিনামূল্যে আইনি সহায়তা ও ন্যায়বিচার পায়। সে জন্যই বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়নে ব্যাপক উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং স্বামী পরিত্যক্ত নারীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। যার কারণে নারীরা আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী করতে পারছে।দেশের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি দেশ-বিদেশে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল সভাপতিত্ব করেন।
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারহীন রহমান রুম্পা ও কেশবপুর
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক এর যৌথ সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, বিশেষ বক্তার বক্তব্যে রাখেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎসা আরা মিলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাদিরা নার্গিস নীলা,
কেশবপুর পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মনিরা খানম, তৃতীয় লিঙ্গের সোনালী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশীদ, কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, উপজেলা যুব লীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী হালদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল খান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, ছাত্রলীগনেতা মুন্নাফ হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দের আগমনে আবু শারাফ সাদেক অডিটোরিয়াম কানাই কানাই পূর্ণ ছিলো। ওইসময় উপস্থিত নেতাকর্মীদের জয় বাংলা শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত হয়ে উঠে।






















