ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
-
Reporter Name - Update Time : ০১:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- ২৪০ Time View

ময়মনসিংহ সংবাদাতা: স্বাস্থ্য সেবাকে হাতিয়ার বানিয়ে নীরবে চলছে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি। নিজেদের স্বার্থ ও জীবন বদলাতে অনিয়মকে নিয়মে পরিনত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম খান। তিনি যোগদানের পর থেকেই জড়িয়ে পড়েন বিভিন্ন অনিয়ম ও দূর্নীতিতে।
জানাযায়,ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম খান পুর্বে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর নেতা । সেই সুবাদে ( স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ ও তার সহোদর ভাই টুপি ফারুকের সাথে যোগসাজশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জালিয়াতি সার্টিফিকেটসহ বিভিন্ন অপকর্ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। ৫ আগষ্টের পর তিনি ভোল্ট পাল্টে ড্যাব এর নেতা হিসাবে আত্ম প্রকাশ করেন। সিভিল সার্জন হিসাবে ময়মনসিংহে পদায়ন নেন। এখন ময়মনসিংহের প্রতিটি উপজেলায় আতংকের আরেক নাম ডাঃ সাইফুল ইসলাম খান। তিনি সিন্ডিকেট বাহিনী তৈরি করেছেন শুধু বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে টাকা তোলার জন্য। ড্যাবের
নবনিবার্চিত কমিটির নামে প্রতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে বিপুল পরিমাণ টাকা চাঁদা দাবী করেন।
সেই সাথে একিই কর্মস্থলে ১০ বছরের অধিক কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা করেন।সকলকেই বিভিন্ন সময়ে সিভিল সার্জন অফিসে আসতে বলেন। স্যাকমো,এমটিইপিআই,সিএইচসিপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলাদাভাবে আলোচনা করেন বদলীর বিষয়ে। ডাক্তারসহ কাউকেই ছাড় দিচ্ছেন না টাকার জন্য মরিয়া হয়েছেন। টাকা দিলে বদলী বাতিল করেন অন্যথায় বদলী করেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম খান ময়মনসিংহ জেলার স্বাচিপের ভোটার তালিকা নম্বর ২৭৭ এবং তিনি গত সোমবার ছুটি না নিয়েই ঢাকায় যান যা তদন্ত করলেই বের হয়ে আসবে।
সিন্ডিকেট বাহিনীর প্রধান অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক (প্রশাসন) ডাঃ এ,বি,এম আবু হানিফ সাক্ষরিত জাকির হোসেন এর বদলীর একটি আদেশ ৩ কার্যদিবসের মধ্যে ছাড়পত্র নিয়ে খালিয়া জুড়ি নেত্রকোনা যোগদান করিবে অন্যথায় ৪র্থ কর্মদিবস হইতে সরাসরি অব্যহতি পাইয়াছেন বলিয়া গন্য হইবে। বদলী হওয়ার পর জাকির হোসেন ২৬/০৮/২০২৫ ইং তারিখ হতে হাজিরা খাতায় কৌশল অবলম্বন করে ছুটি নেন।তবে খুঁজ নিয়ে জানা যায় সিভিল সার্জন এর নির্দেশে তিনি প্রতিদিনই অফিস করছেন। সিভিল সার্জন জাকিরকে ছাড়পত্র না দিতে মরিয়া হয়ে উঠেছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান যারা ১০/১২ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত তাদের বদলী করা হচ্ছে। কোন টাকা নেওয়া হয়নি। কাজের স্বার্থে নিয়োগ প্রক্রিয়াধিন অবস্থায় বদলী করা যায়। নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার আগে বদলী করে নিয়ে আসবো। ১৩ টি উপজেলায় ২২০০ কর্মচারী রয়েছে তাদের খোঁজখবর নেন আপনারা। অনিয়ম ও দূর্নীতি এবং স্বাচিপের সদস্য বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন সিভিল সার্জন ছুটি নিলে অবশ্যই আমাকে চিঠি দিবে,উনার কোন চিঠি আমি পাইনি। ২৫ আগষ্ট তারিখে ঢাকায় যাওয়ার কোন তথ্য আমি জানি না। নিয়োগ প্রক্রিয়াধিন অবস্থায় সিভিল সার্জন কোন বদলী করতে পারে না কিন্তু বদলী হয়ে থাকলে নিয়োম বহিঃভুত হয়েছে।





















