Hi

ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১৩৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিরোধী দলের মিথ্যাচার-গুজব-সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সভাপতির বক্তব্যে মেয়র বিরোধী অপশক্তিকে রাজপথে প্রতিহত করে প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত রাখার সংগ্রামে ময়মনসিংহ নগরীতে লাখো জনতার ঢল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনঃনির্বাচিত হওয়ার পূর্বাভাস বলে মন্তব্য করেন।

তিনি কুচক্রী জামাত-শিবির ও বিএনপিকে কঠোর হস্তে দমনের হুশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত। শনিবার ২৮ অক্টোবর (২০২৩) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভা স্থলে এসে হাজির হয়। এর আগে সমবেত জনতার এক বিশাল মিছিল নগরীর টাউন হল নতুন বাজার গাঙ্গিনার পাড় বড়বাজার হয়ে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, গোলাম ফেরদৌস জিল্লু, কামাল খান, তাজুল আলম, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, শাহজাহান পারভেজ, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, সাকিল রানা চৌধুরী প্রবাল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাসুম, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহনেওয়াজ মল্লিক সেলিম

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

Update Time : ০৫:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩