ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোয়াজ্জেম ও কালাম সম্পাদক নির্বাচিত
-
Reporter Name - Update Time : ০২:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- ১৬৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীগণ ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয় লাভ করেছেন।
মোট ৯৪৪ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট প্রদান করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোঃ নূরুল হক এর প্রাপ্ত ৩৯২ ভোট থেকে ৬৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
অ্যাডভোকেট আবুল কালাম (ফুলপুর) ৪৫৭ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু’র প্রাপ্ত ৩৮৩ ভোট থেকে ৭৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীগণের মধ্যে ১জন সহ-সভাপতি, ১জন সহ-সম্পাদক, ১জন অডিটর ও ৩জন সদস্য নির্বাচিত হতে পারেননি। ১জন সদস্য পদে সমন্বয় পরিষদের ২জন প্রার্থীর ভোট সমান সংখ্যক হওয়ায় লটারির মাধ্যমে ১জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

















