Hi

ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে পঁচা নষ্ট মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ১৫ হাজার জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • ১৭৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহে পঁচা বাসি টক নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে একটি মিষ্টির দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ জুলাই ২০২২) সকালে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, গত ১১ জুলাই ঈদের পর দিন জাকির হোসেন নামের এক ব্যক্তি ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় ‘ঢাকা মিষ্টি মুখ’ দোকান থেকে ১ কেজি চমচম ২০০ টাকা ও ১ কেজি কালো জাম ২০০ টাকায় মোট ২ কেজি মিষ্টি ৪০০ টাকা দিয়ে ক্রয় করে আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়।

আত্মীয় বাড়ীতে যাওয়ার পর মিষ্টির প্যাকেট খুলে ছোট বাচ্চাদের দেওয়া হলে, তারা মিষ্টি মুখে নিয়ে বমি করে দেয়। তারপর জাকির হোসেন নিজে মিষ্টি মুখে দিয়ে দেখে মিষ্টি টক, পচা দুর্গন্ধ। দুই প্যাকেট মিষ্টির মধ্যে কয়েকটি ভালো মিষ্টি দিয়ে অধিকাংশ বাসি, টক, পচা দুর্গন্ধ যুক্ত মিষ্টি দিয়ে দেয়। এই পচা দুর্গন্ধ মিষ্টি খেয়ে শিশুরা অসুস্থ হয়েছে।

পরে ভুক্তভোগী জাকির হোসেন এ প্রতারণার কারণে ১২ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ে যথানিয়মে অভিযোগ করেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ওই মিষ্টির দোকানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় দোকান মালিক ও কর্মচারী টক ও বাসি মিষ্টি দেওয়ার কথা স্বীকার করলে মুচলেকাসহ তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৩ হাজার ৭৫০ টাকা অভিযোগকারী জাকির হোসেন কে প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে বলেও জানান ভোক্তা অধিকার কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ময়মনসিংহে পঁচা নষ্ট মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ১৫ হাজার জরিমানা

Update Time : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২