ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে আনন্দ র্যালি
-
Reporter Name - Update Time : ১২:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- ১৭৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজে মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মো: নূরুল আফছার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান সাদী হাসান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আতিকুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আসাদুজ্জামান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মো: রেজাউল করিম। বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে চালু হওয়ায় বিভাগের এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। এসময় কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।














