Hi

ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৩২ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপি,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার ইসলামি ব্যাংকের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,শ্রী স্বপন বনিক সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বিজয় দিবসকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে।
অপরদিকে যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে আরেকটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির উপজেলা ও পৌর নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিজয় দিবস উদযাপন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও আলোচনা সভা

Update Time : ০৪:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪