ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা সপ্তাহ্ ব্যাপী বৃক্ষ রোপনের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৩:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- ২৫৪ Time View

ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্তৃক আয়োজিত বিভাগীয় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন সপ্তাহ-২৫” এর উদ্বোধন।
জানা যায়, ৯আগষ্ট সকালে উপজেলা পরিবাবর পরিকল্পনা কার্যালয়ে ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত উপজেলা পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন সপ্তাহ-২৫ উদযাপিত হয়েছে। যা ৯আগষ্ট থেকে ১৪আগষ্ট পযর্ন্ত চলবে। ভালুকা পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, এমওডিসি ডাঃ মাসুদ পারভেজ , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রতন মিয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী প্রমুখ্য।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আসিফ আহমেদ রাজীব জানান যে, পরিবার পরিকল্পনা বিভাগের সর্বোচ্চ অভিভাবক, মান্যবর পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ জনাব মোঃ মতিউর রহমান মহোদয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলার সুযোগ্য উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ মোঃ মাজহারুল হক চৌধুরীর নেতৃত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে শুরু করে প্রতিটি সেবা কেন্দ্র এবং কার্যালয়সমূহে “পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন সপ্তাহ-২৫” উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুন্দর ও সু-শৃঙ্খলভাবে কার্যক্রমসমূহ চলমান থাকবে যা আগামী ১৪ আগষ্ট পযর্ন্ত চলবে। সারা বছর জোরে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।























