ভালুকায় আন্ডারপাস নির্মান দাবিতে মানববন্ধন, স্বারকলিপি প্রদান
-
Reporter Name - Update Time : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- ২৬৭ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা মডেল থানারমোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন এলাকার নানান শ্রেণি পেশার মানুষ। বুধবার (০৬ জুলাই) সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৭নং ওয়ার্ড, ভালুকা সদর, রাজৈ, ও বিরুনীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন মহাসড়ক হয়ে ভালুকা বাজার ও উপজেলা সদরে প্রবেশ করে। সম্প্রতি মহাসড়কে বেপোরোয়া গতিতে যানবাহন চালনার ফলে বৃদ্ধসহ প্রাণ গেছে অনেক মানুষের। ভবিষ্যতে সড়ক দূর্ঘটনা এড়াতে থানার মোড়ে অতি তাড়াতাড়ি আন্ডারপাস সড়ক নির্মাণ করার জোর দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে অন্যান্যের মাঝে অংশ নেন- ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, ছামছুল হোসাইন, নুরুল ইসলাম বাদশা ও কাউন্সিলর সাহাব উদ্দিন খান, জালাল পাঠান, বিশিষ্ট মৎস্যচাষী আহাম্মদ উল্লাহ খাঁন মৃদৃল, মো. সাখাওয়াৎ হোসেন সরকার, ইউপি মেম্বার আসাদুজ্জামান খান, সাবেক মেম্বার শহীদ খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রতন মন্ডল, ৬নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান ফেরদৌস প্রমুখ। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি স্মরকলিপি প্রদান করেছেন।


















