ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীদের উপর হামলা আহত ১২
-
Reporter Name - Update Time : ০৫:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- ১৬৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের কর্মীদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রতিকের কর্মী সমর্থকরা। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের ১২ জন নেতা কর্মী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ৪নম্বর ধীতপুর ইউনিয়নের ধলিয়া বাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের কর্মীরা তাদের নির্বাচনী অফিসে বসে মুড়ি খাচ্ছিলেন এসময় নৌকা প্রতিকের নেতা কর্মীরা আদনান খান,আশিক,মামুনও রাসেলের নেতৃত্বে ২০/২৫ জনের সংঘবন্ধ সশস্ত্র দল দা,লাঠি ও হকিস্ট্রিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের অফিসে ডুকে নেতাকর্মীদের উপর হামলা এসময় , স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের নেতা-কর্মী সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ,উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক আজিজুল হক খান,জহিরুল ইসলাম,মাহবুব,ছোলাইমান,মাতাব,মামুন,শহিদ,ফরহাদ,সাহাদাৎ হোসেন ও মাহতাব উদ্দিন আহত হন। আহতদের মাঝে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ অবস্থা অশংকা জনক বলে জানান, কর্তব্য রত চিকিৎসক ডাঃ মাসুদ পারভেজ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক আজিজুল হক খান জানান , নৌকার কর্মীরা আমাদের অফিসে ডুকে হামলা চালিয়ে আমাদের আহত করেন এবং অফিসের চেয়ার টেবিল ভাংচুর করেন।

অভিযোক্ত আদনান খানের ব্যাবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে সংযোগ না পাওযায় তার বক্তব্য নেয়া সম্বভ হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
ট্রাক প্রতিক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট এ.বি.এম আফরোজ খান আরিফ বলেন, নৌকার কর্মী সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সাধারণ ভোটার এবং ট্রাক প্রতিকের কর্মী-সমর্থকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে এবং আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি যার ফলে নির্বাচনী কার্যত্রমে ব্যাপক প্রবাব পড়েছে। তাদের এহেন নাশকতা পূর্ণ কর্মকান্ড অবাধ গ্রহন যোগ্য ও সুষ্ঠ নির্বাচন পরিপন্থী হওযায় ন্যায় বিচার প্রার্থী।



























