শিরোনামঃ
ভালুকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আলহাজ্ব গোলাম মোস্তফার উঠান বৈঠক
-
Reporter Name - Update Time : ০১:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- ১৭৬ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গন সংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় ভালুকা ইউনিয়নের আশকা বাজারে গনসংযোগ ও উঠান বৈঠক করেন ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা।
এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,
৬ নং ভালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর মল্লিক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিরুনীয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক শেখ শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম মানিক প্রমুখ।
Tag :
ভালুকা
জনপ্রিয়




















