ভালুকায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১২:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- ১৯৮ Time View

জিএম, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা চত্বরে ভালুকা থানার আয়োজনে, অফিসার ইনচার্জ কামাল হোসেনের সভাপতিত্বে, তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন।বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, শারদীয় দূর্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি ময়ল নন্দী মানিক, সাধারণ সম্পাদক বীরেন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নারায়ন দেব , কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তপু গোপাল ঘোষ,উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসাইন , ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ সহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।














