শিরোনামঃ
ভালুকায় ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়
-
Reporter Name - Update Time : ০২:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- ১৪৫ Time View

জিএম, ভালুকা প্রতিনিধিঃ-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল হোসেন আকন্দ প্রমুখ।
Tag :
মত বিনিময়
জনপ্রিয়



























