ভালুকায় দূর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় চার সাংবাদিকের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০১:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ২৪৭ Time View

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দূর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় যুগান্তর জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্ত আসাদুজ্জামান ফজলু, মানব কন্ঠ শফিকুল ইসলাম ও গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজ সাংবাদিকের বিরুদ্ধে বনবিভাগ কর্তৃক প্রতিহিংসা মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে। স্থানীয় সাংবাদিকদের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর)সকালে ভালুকা বাসট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভালুকা রেঞ্জের বিট অফিসার আনোয়ার হোসেন ও হারুন অর রশিদ এর বিরুদ্ধে নানান অনিয়মের সংবাদ প্রচার করায় প্রতিহিংসা ও হয়রানী মুলুক এ মামলা। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ তৈরি করে। এ ধরনের মামলা গণমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টাও বলে অভিযোগ করেন তারা। দূর্নীতিবাজরা বারবার সাংবাদিকদের কন্ঠ রোধের চেষ্টা করলেও সফল হয়নি বলেও বক্তারা বলেন। সেই সাথে মামলা প্রত্যাহারসহ দুর্নিতিবাজ ভালুকায় কর্মরত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি করেন।















