Hi

ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

​ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভালুকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফরাত হোসেন খান সোহাগের উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলটি ইসলামী ব্যাংকের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

​মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ফরহান ও সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইনসহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যকর তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইফরাত হোসেন খান সোহাগ নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ পরিচালনায় ভালুকাসহ পুরো জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। এ সময় স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

Update Time : ০৮:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬