ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনের ব্যালট বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- ১২৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন চতুর্থ ধাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় ব্যালট পেপার সহ অন্যান্য সকল জিনিসপত্র বিতরণ সম্পূর্ণ হয়েছে।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভালুকায় একটি পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৯৬০ জন, ১ লক্ষ ৬৯ হাজার ৬৫৯ জন পুরুষ , ১ লক্ষ ৭০ হাজার ২৯৯ জন নারী ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আগামীকাল ৫ জুন ব্যালটের মাধ্যমে ১১৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (দোয়াত কলম), জেলা আ’লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম (আনারস), জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু (কৈ মাছ), জেলা আ’লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমেরিকান নাগরিক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন (মোটর সাইকেল) উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু (টেলিফোন), জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার (ঘোড়া) ও দেওয়ান ফেরদৌসুর রহমান (কাপপিরিচ)
ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল (তালা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল হোসাইন খোকন (উড়োজাহাজ), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আফরোজ জামান সোহেল (মাইক), খন্দকার মওদুদ আহমেদ আপেল (টিউবওয়েল), ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ধর্মবিষয়ক সম্পাদক হোসাইন মো. রাজিব (টিয়াপাখি), আতিকুল ইসলাম (বই) ও হুমায়ূন আহমেদ (চশমা)।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মরহুম মফিজ উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি (পদ্মফুল), উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলী আক্তার (ফুটবল) ও জেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক খাদিজা আক্তার (কলস)।












