ভালুকায় আ’লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের প্রচারণা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- ২০২ Time View

জিএম, ভালুকা প্রতিনিধি:-
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বছর ব্যাপী তৃণমূল জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের প্রচারণার শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স করেছে ভালুকা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া।
২৫ জানুয়ারী বুধবার সকালে ভালুকা কৃষি একাডেমি কার্যালয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মোস্তফা কামাল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. মফিজুর রহমান, ভরাডোবা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আফতাব পাঠান, রাজৈ ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান প্রমূখ।


















