ভালুকায় আট জনের মনোনয়নপত্র দাখিল
-
Reporter Name - Update Time : ০৩:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- ১৭৬ Time View

জিএম, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহ-১১, ভালুকা আসন থেকে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহম্মেদের কাছে সাতজনসহ মোট আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আ’লীগের (নৌকা) মনোনয়নপ্রার্থী আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বুধবার মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া জাপা, তৃণমূল বিএনপি ও তরিকত ফেডারেশনের একজন করে এবং আ’লীগের তিনজন স্বতন্ত্র পার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখলকারীরা হলেন, কাজিম উদ্দিন আহম্মেদ (আ’লীগ), মোঃ হাফিজ উদ্দিন (জাপা), এবিএম জিয়া উদ্দিন বাসার (সুপ্রীমপার্টি) মোঃ নাসির উদ্দিন (তৃণমূল বিএনপি), মোঃ কায়কোবাদ হোসেন (তরিকত ফেডারেশন), জেলা আ’লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ (সতন্ত্র), উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (স্বতন্ত্র) ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান (স্বতন্ত্র)।



























