Hi

ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১৬১ Time View

এনামুল হক,শেরপুরঃ“হিংসা আর সংঘাত নয়,বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নিউজ-২৪ টেলিভিশন সহ সাতটি গণমাধ্যম অফিসে হামলা- ভাংচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১২টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, মোহনা টিভি ও কালেরকণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, মানবাধিকার সংগঠন আমাদের আইন, শেরপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

নিউজ-২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক জনতার জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট সহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় বক্তারা নিউজ২৪ টেলিভিশনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

এদিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সহ বিভিন্ন গণমাধ্যমে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা ও শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আধার, এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪