Hi

ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার উন্নয়নের রূপকার-পরিকল্পনা মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ১২৪ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের রূপকার। বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের বুকে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার মাইল সড়ক, স্কুল-কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হয়েছে। দেশে কোন সাঁকো থাকবে না, এই লক্ষ্যে দেশে ছোট-বড় অনেক ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ভূমিহীনদের জন্য ৯ লাখ ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে ৫০ লাখ লোক ভালোভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে। গত শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা বাজারে তিনশত একর ফসলী জমি রক্ষা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, তবে কোন ফসলী জমি নষ্ট করে নয়। সুবিধাবঞ্চিত ও গরীব,মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিমাসে শিক্ষাভাতার ব্যবস্থা করা হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বানীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, সাবেক সচিব ড. নমিতা হালদার, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী সুতরখালী ঝুলস্ত গ্রাম এবং সুন্দরবনের কালাবগী পরিদর্শন করেন এবং সকালে দাকোপ উপজেলার লাউডোব ফেরী উদ্বোধন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বর্তমান সরকার উন্নয়নের রূপকার-পরিকল্পনা মন্ত্রী

Update Time : ০৬:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩