Hi

ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সাথে ভোট দেখতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বন্ধুদের সাথে ভোট দেখতে এসে কেন্দ্রের পাশে একটি পুকুরে পড়ে গিয়ে আজমাইন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি মানিকদিপা পূর্বপাড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে। বুধবার (২৯ মে) দুপুরে ২:৩০ মিনিটে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মাক্স কেয়ার ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানাযায়, শিশু আজমাইন তার নিজ গ্রামের সাত আট জন বন্ধুদের সাথে সকালে ভোট কেন্দ্রে দেখতে আসে। এরই এক পর্যায়ে তারা সবাই ভোট কেন্দ্রের পাশে গোসল করতে পুকুরে নেমে পড়ে। তার বন্ধুরা শিশু আজমাইন এর খবর না নিয়েই পুকুর থেকে উঠে আসে। পরে পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করে। পরে সহকর্মীদের দেয়া তথ্য মতে জানতে পারে আজমাইন গোসল করতে পুকুরে নেমেছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তি করে স্থানীয়রা ওই পুকুরে শিশু আজমাইনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মাক্স কেয়ার ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বন্ধুদের সাথে ভোট দেখতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

Update Time : ১০:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪