ফুলপুর রহিমগঞ্জের ভূমি অফিসে দূর্নীতির আখড়া
-
Reporter Name - Update Time : ০৭:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- ২২২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে ভূমি অফিসটি দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। সেবা গ্রহীতারা এখানে এসে প্রতিনিয়ত নানা হয়রানির শিকার হচ্ছে।
রহিমগঞ্জের ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ লিংকন আজাদের বিরুদ্ধে দালালি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। একজন অফিস সহায়ক সরকারী বিধি লংঘন করে সেবা গ্রহীতাদের জিম্মি করে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করে ভূমি অফিস কে নানা বিতর্কিত করে ফেলেছে।
জমিজমা সংক্রান্ত নানা কাজে আসা সেবা গ্রহীতারা অফিস সহায়ক লিংকন আজাদের নিকট নানা হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় জনগণের অভিযোগ রয়েছে রহিমগঞ্জ ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।টাকার বিনিময়ে অসম্ভব কাজ সম্ভব করাই লিংকনের কাজ।
সম্প্রতি মালিক মোছঃ খোদেজা খাতুনের মেয়ের জামাই মোহাম্মদ সোহেল মিয়া জনান,টিক্রি মৌজার ৬৭নং খতিয়ানভুক্ত সাবেক দাগ ২৮, হাল দাগ ৬৫ নং দাগের ২৮.৫০ শতাংশ জমি নামজারি (খারিজ) করতে তার কাছ থেকে বিভিন্ন খরচ দেখিয়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেন অফিস সহায়ক মোঃ লিংকন আজাদ।
অথচ এমন অভিযোগ রহিমগঞ্জ ভূমি অফিসের অফিস সহায়ক লিংকনের বিরুদ্ধে। ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে শুধু মোহাম্মদ সোহেল মিয়া নয়,রহিমগঞ্জ ইউনিয়নের বহু মানুষ তার হাতে জিম্মি টাকা ছাড়া ফাইল নড়েনা।
ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে বাড়তি টাকা নেয়া অভিযোগ রয়েছে।ঘুষ লেনদেনের বিষয়টি রহিমগঞ্জ সহকারী ভূমি কর্মকর্তা তাছলিমা সরকার বলেন লিংকন আজাদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন ভুক্তভোগীদের আলোচনা সাপেক্ষে বলেন ফুলপুর সহকারী কমিশনার ভূমি অফিসে লিখিত অভিযোগ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে ফুলপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর অভিযোগ করেন মোহাম্মদ সোহেল মিয়া।

















