ফুলপুর থানা পুলিশের অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ১
-
Reporter Name - Update Time : ০৭:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ১১২ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা চোরা কারবারির ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত মদ ময়মনসিংহ শেরপুর মহা সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় ফুলপুর পুলিশের হতে গ্রেফতার ১ জন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল হাদী দিকনির্দেশনায় গোপন সূত্রে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম এস আই সবুজ মিয়া সঙ্গীয় ফোর্স সহ ৩০শেপ্টেম্বর থানা এলাকায় বেলা অনুমান ১০.৩০ ঘটিকার সময় ফুলপুর বাসট্যান্ডে জনৈক খোকন (৫০), ভ্যারাইটিজ দোকানের সামনে ঢাকা টু শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপর মাদকদ্রব্য অভিযান পরিচালনাকালে, বাস তল্লাশী করিয়া আসামী মোঃ আব্দুল খালেক(৩৫), পিতা-মৃত নবাব আলী, গ্রাম- সমশ্চূড়া (পোঁড়াগাঁও) , উপজেলা/থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর এর বহণকৃত স্কুল ব্যাগ হতে ১৬(ষোল) বোতল ভারতীয় মদ, প্রতিটি বোতলের আনুমানিক মুল্য ১৫০০/-টাকা, সর্বমোট মূল্য ২৪,০০০/- টাকা উদ্ধার করিয়া ফুলপুর থানার মামলা নং-২৯ তারিখ-৩০/০৯/২০২৪খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ রুজু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ,আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।















