ফুলপুরে সড়কে ট্রলির ধাক্কায় কলেজ ছাত্র জাইফ খান নিহত
-
Reporter Name - Update Time : ০৩:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- ১৮০ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় জাইফ খান অনিক নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইটভর্তি ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত অনিক বওলা ইউনিয়নের কুকাইল ১ম খন্ড গ্রামের ইউপি সচিব মোনায়েম খানের ছেলে ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় শান্ত নামে সদ্য এসএসসি পাস করা আরেক ছাত্র আহত হয়েছে।
সে একই গ্রামের পুলিশ সদস্য শাহজাহান খানের ছেলে।
সূত্র জানায়, অনিক ও শান্ত মোটরসাইকেলে ফুলপুর যাচ্ছিল। পথে একটি ইট ভর্তি ট্রলি তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অনিক মারা যায়। আহত শান্ত বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ফুলপুর থানার এসআই কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















