Hi

ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • Reporter Name
  • Update Time : ১০:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

মোঃ কামরুল ইসলাম খান  ময়মনসিংহ ফুলপুর সংবাদ দাতা :-  উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মঙ্গলবার বিকেলে  ফুলপুর শেরপুর রোড  সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে  এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নেন।

​র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, আলহাজ্ব সিদ্দিকুর রহমান যুগ্ন আহবায়ক ফুলপুর উপজেলা বিএনপি , মোঃআমিনুল হক যুগ্ন আহবায়ক ফুলপুর পৌর বিএনপি, মোঃ রোকুনুজ্জামান সরকার রোকন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক  উপজেলা বিএনপি, এ কে এম তোজাম্মেল হক রুবেল সহ  সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আরোপ করেন।

​কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ স্থানীয় সহযোগী সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা  দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঝুম বৃষ্টি উপেক্ষা করে ভালুকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Update Time : ১০:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬