ফুলপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- ১৫৩ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান মযমনসিংহের ফুলপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা হল রুমে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৪ঘটিকায় (১৯ অক্টোবর ২০২৩) এ সময় ডিউটি পালনকারীআনসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে ফুলপুর থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার( ভূমি) অমিত রায় কল্লোল, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল মোঃআতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার মোঃ মেহেদী হাসান সুমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিগণ ।























