শিরোনামঃ
ফুলপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- ১২৩ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান:
ময়মনসিংহের ফুলপুরে আজ ১২ অক্টোবর, রোজ বৃহস্পতিবার বেলা ৪-চারটার দিকে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এ টি এম রফিকুল করিম নোমান এর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। সভাটি পরিচালনা করেন শাহারুল আলম, যুগ্ম আহবায়ক ফুলপুর উপজেলা শ্রমিক লীগ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ও রমিজুল ইসলাম শ্রমিক লীগে অঙ্গ সহযোগী সংগঠন এসময় উপস্থিত ছিলেন ।
Tag :
শ্রমিকলীগ
জনপ্রিয়



























