শিরোনামঃ
ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান
-
Reporter Name - Update Time : ০৭:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- ১৪২ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে আজ বৃহস্পতিবার ০৬/০৭/২০২৩ তারিখে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হালুয়াঘাট – ময়মনসিংহ ঢাকা মহাসড়ক রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং লাইসেন্স বিহীন মোটরসাইকেল,গাড়ি চালানোর অপরাধ এবং সিএনজি চালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১৩ টি মামলায় ১৩০০০ টাকা অর্থ দন্ড করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, (ভূমি) অমিত রায় কল্লোল।
অভিযান চলাকালীন সময়ে ফুলপুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এমন সফল অভিযান কে ধন্যবাদ জানিয়েছেন ফুলপুর বাসি।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন প্রশাসন।
Tag :
জরিমানা
জনপ্রিয়























