প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা
-
Reporter Name - Update Time : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ১৩১ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
খাগড়াছড়িতে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের আহ্বান জানান।
সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, শুষ্ক মৌসুমে জেলা সদর, দীঘিনালা, রামগড়, মাটিরাঙাসহ বিভিন্ন উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে পাহাড় কাটা হয়। একই সঙ্গে, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো বন্ধে বন বিভাগকে আরও সক্রিয় অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়।
বক্তারা আরও বলেন, বন ধ্বংস ও অবাধ শিকারের ফলে মায়া হরিণ, ধনেশসহ বিভিন্ন বন্যপ্রাণী বিলুপ্তির পথে। জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান আরও জোরদার করা হবে বলে সভায় জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
























