Hi

ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ১৬৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে (সোমবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।

সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যে প্রদানকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে। তারই প্রতিবাদে সারাদেশের ন্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুস সামাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা যুব লীগের যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান শাহিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগের শতশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Update Time : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩