পেকুয়ায় ৮ পল্লী চিকিৎসক আটক! প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড
-
Reporter Name - Update Time : ১২:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- ১৫৬ Time View

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান :
কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ পল্লী চিকিৎসক কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) দুপুরে পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মাজেদ চৌধুরী ও পেকুয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পল্লী চিকিৎসক ওসমান গনি, নুরুল কবির, আব্দু রাজ্জাক, শমির কান্তি নাথ, সোহেল আহমদ, জাফর আলম, গণেশ কুমার সুশীল ও নুরুল কাদের, হাজী বাজারের ওসমান গণি ও নুরুল কবির।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানায়, আটককৃতা দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় চেম্বার বসিয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। অপচিকিৎসার শিকার হয়ে অনেক রোগিকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিয়েছে। ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকতে শতর্ক করা হয়েছে।

















