শিরোনামঃ
নীরব ভালোবাসা
-
Reporter Name - Update Time : ১০:২৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- ১ Time View

ইয়াসমিন আক্তার
ছেলেটি একদিন মেয়েটিকে বলেছিল, কখনো ছেড়ে যেয়ো না, তোমাকে ছাড়া বাঁচতে পারব না।”
মেয়েটি বিশ্বাস করেছিল। স্বপ্ন দেখেছিল দুজনের একসঙ্গে পথচলার।কিন্তু সময়ের সঙ্গে ছেলেটি বদলে গেল, বদলে গেল তার ভালোবাসার ভাষা। একদিন কোনো অভিযোগ ছাড়াই মেয়েটি সরে গেল তার জীবন থেকে।
আজও ছেলেটি মাঝেমধ্যে পুরোনো স্মৃতিগুলো খুঁজে বেড়ায়। অথচ মেয়েটি আর ফিরে আসে না।
কারণ, যে হৃদয় একদিন ভালোবাসার অপেক্ষায় কেঁদেছিল, সে হৃদয় একদিন নীরবতাকেই আপন করে নিতে শিখে যায়।
কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু অধিকার হারিয়ে স্মৃতি হয়ে বেঁচে থাকে।
Tag :
কবিতা
জনপ্রিয়









