নান্দাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
Reporter Name - Update Time : ০৫:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- ১৬৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নান্দাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন।
গণভবন প্রান্ত থেকে নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত থেকে নান্দাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) তারিখ সকাল ১০.০০ ঘটিকায় নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত থেকে নান্দাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ময়মনসিংহ জেলার ভালুকা, ফুলপুর ও ফুলবাড়ীয়া উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
নান্দাইল প্রান্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অনুভূতি ব্যক্ত করেন উপকারভোগীরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারুল আবেদীন খান তুহিন, মাননীয় এমপি, ময়মনসিংহ-৯, মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), পুলিশ সুপার,ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
















