ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
Reporter Name - Update Time : ১২:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- ২২২ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা দক্ষিনমাইজপাড়া ইউনিয়ন পশ্চিম সোহাগীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু ছিদ্দিক (৭২) কে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।
২৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামের নিজ বসত বাড়ির পাশের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হোসাইন, ( ওসি তদন্ত) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স,
দক্ষিণ মাইজ পাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন আহম্মদ প্রমূখ।
আবু ছিদ্দিকের বড় ছেলে ইসলাম উদ্দিন জানান, তারপিতা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অবস্থায় নানান
রোগে ভুগছিলেন গতকাল শুক্রবার ৩-৩০ মিনিটে
নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ২ পুত্র
এক কন্যা রেখে যান।












