Hi

ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে গরু চুরি রোধে খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ১৭৪ Time View

আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে গরুর খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে ধনবাড়ী থানা পুলিশ।
ধনবাড়ী থানার আয়োজনে থানা রোববার (২ জুন) সকালে থানা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ধনবাড়ী থানার ওসি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি। এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস আলীসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলার প্রায় শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি এসময় কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরেন। খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মূল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না।
তিনি বলেন, দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরুগুলো চুরি হলে কৃষক বা খামারি সর্বস্বান্ত হয়। চুরি রোধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধনবাড়ীতে গরু চুরি রোধে খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

Update Time : ১০:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪