দি এশিয়ান এজ এর ডেপুটি ম্যানেজিং এডিটর নুর আলম শিকদারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
-
Reporter Name - Update Time : ০৫:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- ১৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
দি এশিয়ান এজ পত্রিকার ডেপুটি ম্যানেজার নুর আলম শিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান এজ এ কর্মরত সাংবাদিক হুমায়ুন আহমেদের উদ্যোগে বুধবার (৪জানুয়ারি) বিকেলে ভালুকা উপজেলা প্রেসক্লাবে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, একুশে টেলিভিশনের সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি অধ্যাপক ওসমান গনি তুহিন, ভালুকা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম শামীম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা শাখার সাধারন সম্পাদক মনির হোসেন, নাগরিক টেলিভিশনের ভালুকা প্রতিনিধি বরকত উল্যাহ, এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি নজিবুল হোসাইন নেভী, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, দৈনিক চৌকষ পত্রিকার ভালুকা প্রতিনিধি আনিছ মাল, বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম সুজন, সাংস্কৃতিক সংগঠক আশিকুর রহমান শ্রাবণ, ভালুকা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রুমেল খান, দৈনিক অর্থনীতির কাগজের ভালুকা প্রতিনিধি আদ্রিয়া রূম্পা, ঢাকা নিউজের ভালুকা প্রতিনিধি ইলিয়াস আহমেদ, ত্রিশাল বার্তার ভালুকা প্রতিনিধি জাকিয়া সুলতানা রানী, ভালুকা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মওলাদ হোসেন। এসময় ভালুকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এশিয়ান এজ পত্রিকায় কর্মরত সাংবাদিক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল আলম হাবিবী।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা প্রয়াত নুর আলম শিকদারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে উনার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
গত ২৯ ডিসেম্বর রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে তাকে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙায় তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

















