তারাকান্দা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
-
Reporter Name - Update Time : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- ১৯০ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি –
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটি’র সভা ২১ সেপ্টেম্বর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিষেষত হাসপাতালের জনবল সংকট বিষয়টি প্রধান্য পায়। সূত্র জানায়, এখানে পদবি রয়েছে ৫২ টি, কিন্তু পদ সৃষ্টি হয়েছে ৩২ টি, ২১ টি পদে লোক নিয়োগ না হওয়ায় হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পঃ পঃ কর্মকর্তা ডা. ফরাজি মো: মাহবুবুল আলম মন্জু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ আসমাউল হোসনা,উপজেলা আওয়ামীলিগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের, সমাজসেবা অফিসার রুবেল মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আরএমও) ডা.দিবাকর ভাট,সভাপতি প্রেসক্লাব তারাকান্দা এম. এ কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব সরকার, স্থানীয় এনজিও প্রতিনিধি প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন ডা. সাদিয়া।
















