Hi

ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ১৫১ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। কমিটির কাউকে না বলে বা উপজেলা প্রশাসনের কোন অনুমতি না নিয়ে গত সপ্তাহখানেক আগে বিদ্যালয়ের দীর্ঘদিনের পুরনো একটি কড়ই গাছ কেটে বিক্রি করে দেন বলে এলাকাবাসীসূত্রে জানা গেছে। পরে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা মিলে। এছাড়া কয়েকদিন গিয়েও তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। স্থানীয়দের সাথে কথা বলে দেখা গেছে, আগের তুলনায় এখন ছাত্র ছাত্রী কমে গেছে। সহকারী শিক্ষক হানিফ রুবেল, সোহেল আহমেদ, আওলাদ হোসেন ও এমরানুল হাইয়ের সাথে কথা বলে জানা যায়, ম্যানেজিং কমিটির সভাপতি মরহুম আব্দুর রশিদ খান গত ২ বছর আগে ইন্তেকাল করার পর নতুন করে সভাপতি পদে এ যাবৎ কাউকে মনোনয়ন বা নতুন করে কমিটি নবায়ন করা হয়নি। বিগত কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এ পর্যন্ত বিদ্যালয়ের নামে উন্নয়নের জন্য যেসব অর্থ বা অনুদান এসেছে এগুলো তিনি একাই তার মনমত খরচ করছেন। তাকে বার বার কমিটি নবায়নের অনুরোধ জানিয়ে আসলেও এবং বিদ্যালয়ের ছাত্র বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করার অনুরোধ জানালেও তিনি তা কর্ণপাত করছেন না। কমিটি করার কথা বললে তিনি বলেন, এটা আমার বিষয় নয়। আওয়ামী লীগ নেতারা কমিটি করবেন। এ বিষয় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

Update Time : ১০:২৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩