শিরোনামঃ
তারাকান্দায় ওজনে কম দেওয়ায় ২ ফিলিং ষ্টেশন কে জরিমানা
-
Reporter Name - Update Time : ০৬:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- ১৩৭ Time View

তারাকান্দা প্রতিনিধি –
ময়মনসিংহের তারাকান্দায় ওজন ও পরিমাপে কম দেওয়ার কারণে ২ ফিলিং ষ্টেশন কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে,১৩ মার্চ সোমবা ওজনে তেল কম দেওয়ার কারণে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ‘এর ২৯ ও ৪৬, ৪৮ ধারা অনুয়ায়ী মের্সাস চৌধুরী ফিলিং ষ্টেশন কে ২০ হাজার, জামান ফিলিং ষ্টেশন কে ২০ হাজার ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৭ ধারা লংঘনে ৯০ ধারায় ২ হাজার টাকা সহ মোট ৩ টি মামলায় ৪২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কার্যলায়ে বিএসটিআই (মেট্রোলজি) সহকারি পরিচালক মো: ছানোয়ার হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভবিষ্যৎতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ সূত্রে জানা গেছে।
Tag :
জরিমানা
জনপ্রিয়

















