জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ -মেয়র ইকরামুল হক টিটু
-
Reporter Name - Update Time : ১২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- ২১৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ শুক্রবার (০৫ আগস্ট ২০২২) তারিখ বেল ১১ টায় ১৩ ও ১৬ নং ওয়ার্ডে ৭ কোটি টাকা ব্যয়ে ২ টি ফুটপাতসহ আরসিসি ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ফুটপাত ও ড্রেনের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার।
উদ্বোধনকৃত কাজগুলো হলোঃ বদরের মোড় থেকে গার্লস ক্যাডেট কলেজ হয়ে চরপাড়া কালভার্ট পর্যন্ত এবং মিন্টু কলেজ থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড হয়ে পূরবী সিনেমাহল পর্যন্ত আরসিসি ড্রেনসহ ফুটপাত নির্মাণ।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরব্যাপী বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান আছে। দ্রুতগতিতে এসব কাজ এগিয়ে চলেছে। ময়মনসিংহ সিটির অবকাঠামো উন্নয়নে চলমান ১৫৭৫ কোটি টাকার প্রকল্প আগামী ২০২৪ সালে শেষ হলে সিটি সড়ক ও ড্রেন অবকাঠামো নির্মাণে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে।
মেয়র আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনই একমাত্র সমাধান নয়। বাড়ি নির্মাণের সময় এ ড্রেনগুলো যদি পাইলিং এর মাটি দিয়ে ভরাট করে ফেলি তবে এ ড্রেনগুলো আর কাজে আসবে না। এ জন্য নাগরিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনকালে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, ১৫,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা পারভীন কাজল, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















