Hi

ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সমর্থন যদি থাকে বিদেশী শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

  • Reporter Name
  • Update Time : ১০:২০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১৯৯ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বিএনপি মহাসচিবের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, বিদেশীদের সমর্থনের কোন দরকার আমাদের নেই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এই দেশের মালিক। জনগণের সমর্থন যদি থাকে বিদেশী শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশী সাহায্য চাইনা। আমরা চাই জনগণের সমর্থন। তিনি আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাগুলো বলেন।
এ সময় মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, আমি বিশ্বাস করি আমরা যে উন্নয়ন করেছি। পদ্মা সেত,ু ফোর লেন রাস্তা, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প কারখানা, আজকে গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটার সার্বিক যে উনন্নয়ন করেছি সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণের আমাদের সাথে রয়েছে। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণিত হবে।
ড. রাজ্জাক আরো বলেন, যারা নির্বাচন বয়কট করতে চান ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় ছিলেন। অনেক অন্যায় করেছেন। এদেশে গণতন্ত্র ছিল বিপন্ন। জঙ্গীদের তোষণ করেছেন।
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল কলেজ মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদেরকে সম্মিলিতভাবে এই কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জনগণের সমর্থন যদি থাকে বিদেশী শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি

Update Time : ১০:২০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩