চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
-
Reporter Name - Update Time : ০৪:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- ১৬৩ Time View

পাবনা প্রতিনিধি: রদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বারের মতো সফর।
গতকাল সোমবার তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় আজ মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন এবং রাত্রিযাপন করবেন। সফরকালে স্থানীয় কয়েকটি কমসূচীতে যোগদান করবেন রাষ্ট্রপতি। আগামী ১৯ জানুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে এর আগে গত ১৫ মে প্রথমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


















