চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা নিহত
-
Reporter Name - Update Time : ০৪:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- ২০১ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরবাটি মন্ডলপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মিহলা নিহত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মহিলা জুথি (২২), একই এলাকার মোঃ রাশিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের শংকরবাটি মন্ডলপাড়ার মোঃ রাশিদুল ইসলামের স্ত্রী জুথি বিদ্যুৎপৃষ্ট হন । তাৎক্ষনিক জুথিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সদর মডেল থানার এস.আই মোঃ বদিউজ্জামান হাসপাতালে পৌঁছে মৃত ব্যক্তির সুরতহাল প্রস্তুত করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, মৃত মহিলার মায়ের আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে (মায়ের কাছে) হস্তান্তর করা হয়েছে।























