গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে নান্দাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- ২৪৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:-
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) খ্রিস্টাব্দে সকাল ১১.০০ ঘটিকায় মুজিব শতবর্ষে নান্দাইল উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের চলমান গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন, মাননীয় এমপি, ময়মনসিংহ-৯,জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ,জনাব পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

















