গড়িয়াছড়ি পাড়া আশোকারামা বৌদ্ধ বিবাহের নব নির্মিত ভবনের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৪:৫৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- ১৫৪ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি ::: জগতের সকল জীবের মঙ্গঁল কামনায় ২৪ ঘন্টা ব্যাপী মহান পবিত্র অভিধর্ম পিটকের পট্ ঠম পাঠ ও নব নির্মিত বিহার উৎসর্গ অনুষ্ঠান ২০২৪ খ্রিঃ। ২১ ও ২২ ( মার্চ) তারিখে২০২৪ ইং গড়িয়াছড়ি পাড়া আশোকারামা বৌদ্ধ বিবাহের আয়োজনে,মাইচছড়ি শিশুঘরের অধ্যক্ষ বৌদ্ধ সুমনা মহাস্থবির সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। স্বাগত বক্তব্যবে ইউপি চেয়ারম্যান রেডাক মারমা বলেন- আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকায় বিশেষ নজরে দেখেন,আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বিহার নির্মাণ করে দিচ্ছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর বিহারটি নির্মাণ করে দেওয়ার জন্য। প্রধান অতিথি -কল্যাণ মিত্র বড়ুয়া বলেন- পার্বত্য এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন যার কারনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা ও পার্বত্য জেলা পরিষদ বৌদ্ধ বিবাহের কাজ করা সম্ভব হচ্ছে, পার্বত্য জেলায় আওয়ামীলীগ সরকার ক্ষমতা আছে বলেই আমরা সকলেই যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারছি।জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু আপনাদের বিহারের ৫০ লক্ষ টাকা ব ব্যয় করে একটি নতুন বিহার নির্মাণ করে দিয়েছে, এই কাজ চলমান থাকবে। বিশেষ অতিথি ছিলেন – খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামীলীগে আহ্বায়ক সুইচিং থুই মারমা, বিভিন্ন বিহারের বৌদ্ধ গুরু ও বৌদ্ধ ধর্মীয় ভক্তগণ। প্রধান অতিথি -কল্যাণ মিত্র বড়ুয়া নব নির্মিত বিহারের ফিতাকেটে শুভ উদ্বোধ করেন।














