খাগড়াছড়ি পৌর শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৫:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- ২০৮ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::-
খাগড়াছড়ি পৌর শ্রমিকলীগের উদ্যোগে
নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত, সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে খাগড়াছড়ি পৌর শ্রমিকলীগ। ১৯ শে আগস্ট ২০২৩ শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনাসভা করে খাগড়াছড়ি পৌর শ্রমিকলীগ,খাগড়াছড়ি পৌর শ্রমিকলীগের সভাপতি দ্বীন ইসলাম বারেক এর সভাপতিত্বে –
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মেহেদী হাসান হেলাল,
বিশেষ অতিথি ছিলেন – কালাম লিডার ও ইসলাম উদ্দিন সহ জেলা ও পৌর শ্রমিকলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
জানু সিকদার বলেন – জাতীয় শ্রমিকলীগ সব সময় মাঠে আছে থাকবে,আমাদেকে এই শোকের মাসকে শক্তিতে রুপান্তর করতে হবে।
মেহেদী হাসান হেলাল বলেন- খাগড়াছড়ি জেলায় জাতীয় শ্রমিকলীগ বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি নেতৃত্বে ঐক্যবদ্ধ, খাগড়াছড়ি জেলায় যদি বিএনপি জামাত কোন প্রকার আগুন সন্ত্রাস করতে চায় তাহলে খাগড়াছড়ি জেলা ও পৌর সহ উপজেলা শ্রমিক লীগ প্রতিহত করবো,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি কে তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত করবো।সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।




















