খাগড়াছড়িতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামীলীগ
-
Reporter Name - Update Time : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- ১২৩ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার ২১ আগষ্ট ২০২৩ বিকাল ৪:৩০মিনিটে
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে,
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া’র সভাপতিত্বে, উপদপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায়
উপস্থিত ছিলেন -জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দ্র কুমার দে,সদস্য শামিম চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন টিটু,যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা,
বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনির খান,জেলা পরিষদের সদস্য মংক্যাচিং চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, জেলাপরিষদের সদস্য ক্যাজরী মারমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিব ত্রিপুরা,পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন,সহ সভাপতি ফরিদ উল জামান স্বাধীন,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল,কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য।
প্রতিবাদ সমাবেশে নেতারা ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান,তারা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন,নেতারা বলেন, ওই ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে। ২১ আগস্টে বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচনের জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান নেতারা,বিএনপির মহাসচিব তারেক রহমান সহ গ্রেনেড হামলায় জড়িত সকলের ফাঁশির দাবি করে মানববন্ধন থেকে।
অন্যদের মধ্যে ছিলো পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেব নাথ,পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়।



























