Hi

ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ১৪১ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মধ্যে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ করা হয়।
বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা আবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি বাবু তপন কুমার মন্টু, উপজেলা মৎস্য লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনজুর রহমান, ঘের ব্যবসায়ী মাস্টার মিজানুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ রুহুল কুদ্দুস এবং গীতাপাঠ করেন অর্পিতা বিশ্বাস।

আলোচনা সভা শেষে নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় এস এম মনজুর রহমান ও সুব্রত মন্ডলকে, এবং কে ডি মৎস্যজীবি সমিতিকে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার রিমা আক্তার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক ইনামুল হাসান নাঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রহমান, সাংবাদিক কামরুজ্জামান রাজু, তাহমিনা খাতুনসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘের মালিকগণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Update Time : ০১:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩