কেশবপুরে দুই নারীসহ চারজন গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০২:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- ১৪৫ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে খুলনা, ডুমুরিয়া ও কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল আলম এর নেতৃত্বে এসআই আবুল হোসেন, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে খুলনা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত উপজেলার কন্দর্পপুর গ্রামের আব্দুল গফুর সরদারের স্ত্রী ফিরোজা বেগম (৫০), ছেলে হাসমত উল্লাহ (৩৫), হাসমত উল্লাহ এর স্ত্রী শারমিন আক্তার মিতু (২৯) কে গ্রেফতার করে। অপরদিকে এসআই তাপস কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত উপজেলার বেলকাটি গ্রামের আঃ রাজ্জাক মোড়লের ছেলে রুবেল আহম্মেদ (২৭) কে গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, আদালতের ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।






















