কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
-
Reporter Name - Update Time : ১২:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৬ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ১’শত কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক।
অনুষ্ঠানে ১’শত কৃষকের মধ্যে ৭০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ এমওপি সার এবং ৩০ জন কৃষককে মাসকলাই বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বজলুর রহমান গাজী, ফিরোজ আহম্মেদ, শহিদুল ইসলাম, আবুল কালাম বীজ ও সার পেয়ে সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, দ্বীপ জয় বিশ্বাস, শুভঙ্কর মোড়ল, আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।























